1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাকেরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ না করতে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে ছিলেন।ভুক্তভোগীদের ভাষ্য- দরজায় শব্দ পেয়ে কে জানতে চাইলে ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ করেন তারা।পরিবারের দাবি- স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় তারা কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করায়, যাতে ঘটনাটি কোথাও প্রকাশ না করা হয়। এমনকি বিষয়টি জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com