1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com