1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়েছেন

আলামিন স্বপন,বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দড়িকর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘরে প্রথমে আগুনের সুত্রপাত হয়। ওই ঘরের লোকজন এদিন সকালে অন্যত্র বেড়াতে গিয়েছিল। তারা ধারণা করেন তালাবদ্ধ ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোণের মাধ্যমে আগুন লাগতে পারে। পরে পাশের সেলিম সরদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয় ও বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসকে কল করা হয়।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইমরান সরদার ও সেলিম সরদারের টিন কাঠের দুটি বসত ঘর পুড়ে সম্পূর্ণভাবে ভ*স্মিভুত হয়ে যায় এবং সবুর নামের একজনের বসত ব্লিডিং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে বাড়ির অন্যঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো। তবে তার আগেই আসবাবপত্রসহ ঘরদুটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সাধারণ ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারজানা হোসেন জানান, দুটি ঘরের সামান্য একটা লবণের বাটিও রক্ষা করা সম্ভব হয়নি। অসহায় পরিবার দুটিকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিতে তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com