
নিজস্ব প্রতিবেদক::বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাগানপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিসন মডেল স্কুলে হাডুডু খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনা সংঘঠিত হয়েছে । এতে আহত অবস্থায় আকাশ(২৪) নামে একজন গুরুতর অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা ভর্তি রয়েছে । জানা গেছে, স্কুলে হাডুডু খেলার আয়োজন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ । খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ইউএনও । স্থানীয়রা জানিয়েছেন, এক পক্ষ খেলায় হেরে গেলে অপর পক্ষের উপর চরাও হয়ে হামলা চালায় । হামলাকারীরা হলেন, কৃষ্ন কান্ত, মোঃ খাইরুল হোসেন, অপুসহ ৫০/৬০জনের সাঙ্গপাঙ্গ একটি দল । আহত আকাশের অবস্থা আশংক্ষাজনক বলে জানিয়েছেন পরিবার । এঘটনায় বানারীপারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।