1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বাবুগঞ্জে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিদবেদক:: বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ১০টি ঘর। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রামমোহনের ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরও জানান, আগুনে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধন, গোলাপ, কালাম মোল্লা, হোসেনসহ ১০ জনের ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ৭০টি ঘর রয়েছে। অন্য সকল ঘর নিরাপদ রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com