1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ - জাগ্রত খবর - jagrata Khobor
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৩৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বাবুগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। পাশাপাশি গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুনহাটের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।সিএনজি চালক ও ওই পরিবারের অন্য দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়।স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেন।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com