1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাবুগঞ্জে-জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে-সোমবার-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৫৪|

বাবুগঞ্জে-জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে-সোমবার-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়েছেন

বাবুগঞ্জ প্রতিনিধি ::বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ব্যতিক্রম ধর্মী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি , দেশি মাছে দেশ ভরি। সোমবার সকাল এগারোটায় উপজেলার দোয়ারিকায় আশ্রায়ন প্রকল্পের জেলে পল্লীতে ব্যতিক্রমধর্মী মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণ ও ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা,সাংবাদিক শাহাবুদ্দিন বাচ্চু প্রমুখ। বক্তারা দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।আলোচনা শেষ সফল মাছ চাষীদের পুরস্কার বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে পল্লী জেলে ও-বেদের সম্প্রদায় শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে বেদের সম্প্রদায় মেয়েদের-নৃত্য গানে অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com