1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বেতাগীতে চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বেতাগীতে চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৯৬ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে চাঁদাবাজি মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ উল্লেখ করে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেলাল হোসেন দিনাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন। এছাড়া মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় পুলিশ অভিযান চালিয়ে আদিল সিকদারকে গ্রেফতার করে। তবে মামলার ১ নম্বর আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির বলেন, ‘ছাত্রদলের পদ-পদবী থেকে চাঁদাবাজি করলে বা কোনো অপকর্ম করলে এর দ্বায়ভার দল নিবে না। বরং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন খান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আদিল সিকদারকে গ্রেফতার করে রোববার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com