1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভিপি নুর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ভিপি নুর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, তাহলে অনেক মানুষ দেশছাড়া, গ্রামছাড়া ও ঘরছাড়া হয়ে যেত। একমাত্র ভিপি নুর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের ভাই-বোনদের উদ্দেশে আমি বলতে চাই— এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায়, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে। তখন আওয়ামী লীগ এই এলাকায় একটাও টিকতে পারবে না।তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে সব জায়গায় যেতে পারিনি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারিনি। অনেকেই হয়তো আশা করেছিলেন আমি নিজে এসে দেখা করব। এই সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।নুর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনে আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাই দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না। উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে।তিনি আরও বলেন, এই অঞ্চলের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে।এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com