1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:২১|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়েছেন
  • ভোলা প্রতিনিধি:: ভোলায় ‌তেতু‌লিয়া নদী থে‌কে অবৈধভাবে বালু উত্তোল‌নের সময় মো. হারুন (৫৫) নামে এক ড্রেজার মা‌লিক‌কে জরিমানা করা হয়েছে। তি‌নি ভোলা সদর উপ‌জেলার বাপ্তা এলাকার বা‌সিন্দা মো. সুলতান আহ‌মে‌দের ছে‌লে।শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার গঙ্গাপুর ইউনিয়‌নের জয়া গ্রা‌মের তেতু‌লিয়া নদীতে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌নের সময় তা‌কে আটক করা হয়।বিষয়টি নি‌শ্চিত ক‌রে বোরহানউদ্দিন উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রণজিৎ চন্দ্র দাস জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা অভিযান প‌রিচালনা ক‌রি। এ সময়, তেতু‌লিয়া নদী‌তে অবৈধভাবে বালু উত্তোল‌নের সময় ড্রেজারসহ মো. হারুন না‌মে একজন‌কে আটক করা হয়। প‌রে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে বালুমহাল ও মা‌টি ব‌্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ড্রেজার মা‌লিক‌কে দেড় লাখ টাকা জ‌রিমানা করা হয়। সেইসাথে, ভবিষ্যতে এ ধর‌নের অপরাধ না করার বিষ‌য়েও সর্তক করা হয় তাকে।তি‌নি আরো জানান, তেতু‌লিয়া নদী‌তে বালু উত্তোল‌নের বিরু‌দ্ধে এ ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com