1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: এশিয়া ইউনিভার্সিটির কর্মকর্তাসহ নিহত ৩ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: এশিয়া ইউনিভার্সিটির কর্মকর্তাসহ নিহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়েছেন

মো: নুরনবী, বোরহানউদ্দিন প্রতিনিধি::ভোলার বোরহানউদ্দিনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদারা নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিনের ইদারা নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন পুরুষ যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে পথিমধ্যে এক অজ্ঞাতনামা নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন।এখন পর্যন্ত নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে:১. মিজান (৩৬): তিনি লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা।২. রিয়াজউদ্দিন: আইডি কার্ড অনুযায়ী তিনি এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।৩. অজ্ঞাতনামা নারী: হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া এই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।দুর্ঘটনায় আহত আরও তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে  রাস্তার পাশেই পরে থাকতে দেখা যায়,তবে ট্রাকের ড্রাইভার  পালিয়ে যান।বোরহানউদ্দিন  উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com