1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মহাসড়ক সহ নগরীর চৌমাথার রাস্তার ফুটপাত দখলের চেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:০৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

মহাসড়ক সহ নগরীর চৌমাথার রাস্তার ফুটপাত দখলের চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:: বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ সংলগ্ন চৌমাথা সিএন্ডবি সড়কের ফুটপাত আবারও অবৈধভাবে দখল নেয়ার পাঁয়তারা চলছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে প্রায় অর্ধ শতাধিক ফুটপাত ব্যবসায়ী চৌমাথা লেকের পাড়, নব নির্মিত মার্কেটের সামনে সহ ঢাকা-বরিশাল মহাসড়কের আশেপাশের স্থান দখল করে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।এর ফলে তীব্র যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরিশাল সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা ও ট্র্যাফিক পুলিশ সরেজমিন পরিদর্শন করে পরের দিন অর্থাৎ বুধবার বিকেল ৫ টায় উচ্ছেদ করলেও আবারও বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীরা।নাম প্রকাশ না করার শর্তে দুই ব্যবসায়ী বলেন, আমাদের জনপ্রতি ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনের চেষ্টা চলছে। শর্ত হলো : – চৌমাথা বাজার ও লেকের পাড় সংলগ্ন স্থানে ভাসমান দোকান বসিয়ে দেবে। কিন্তু আমাদের কয়েকজনের দোকান বাদ দিয়ে কিছু দোকানদার ২/৩টা করে ভাসমান দোকান বসিয়েছে। এ সুযোগে বহিরাগত কিছু দোকান বসিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েক জন ব্যক্তি বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে জোরপূর্বক ফুটপাত দখল করে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরিশাল সিটি করপোরেশন উচ্ছেদ করার পরও আবারও নতুন করে চৌমাথা লেকের পাড়, নব নির্মিত মার্কেটের সামনে সহ ঢাকা-বরিশাল মহাসড়কের আশেপাশের স্থান দখল করে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।পথচারী, শিক্ষার্থীরা সহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, ফুটপাতের সামনে ভাসমান দোকান বসানো হলে রাস্তা সরু হয়ে যানজটের সৃষ্টি হয়। তা ছাড়া চৌমাথা একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে যানজটের সৃষ্টি হলে প্রতিনিয়ত কলেজ শিক্ষার্থীদের সহ জনগণের ভোগান্তি লেগেই থাকবে। অনেক শিক্ষার্থী ফুটপাত দখল মুক্ত রাখার দাবি জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com