1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাদকমুক্ত বরিশাল উপহার দিবো : মুফতী ফয়জুল করীম - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৫৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

মাদকমুক্ত বরিশাল উপহার দিবো : মুফতী ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, বরিশাল ৫ আসনে হাতপাখার এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম। তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বরিশালবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
শুক্রবার বিকাল ৫ টায় রুপাতলী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।মুফতী ফয়জুল করীম বলেন, “হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com