1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পানের বরজের পাশের নির্জন স্থান থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুথি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় যুথি। তবে পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে স্বজনরা একটি পানক্ষেতের পাশে যুথির জুতা পড়ে থাকতে দেখেন। জুতার সূত্র ধরে সামনের দিকে এগিয়ে গেলে নির্জন স্থানে তার বিবস্ত্র মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহের পাশেই পাওয়া যায় বার্ষিক পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রাখা একটি ফাইল।

মেয়ের মরদেহ দেখে শোকে ভেঙে পড়েন বাবা জামাল হাওলাদার। তিনি চিৎকার করে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে পুরো এলাকায় সৃষ্টি হয় ক্ষোভ ও উত্তেজনা।ফুটবল খবর

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দিন ধরে নিখোঁজ থাকা ওই ছাত্রীর মরদেহ পানের বরজের পাশের একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্‌ঘাটনে সিআইডি, পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com