1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই : বরিশাল রেঞ্জ ডিআইজি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই : বরিশাল রেঞ্জ ডিআইজি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়েছেন
  • নিজস্ব প্রতিবেদক :: আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই, এ জন্য মাদ্রাসা শিক্ষার্থীরাও অনন্য ভুমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মনজুর মোরশেদ আলম।শনিবার (২ আগস্ট) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দারুল আবরার মডেল কামিলা মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।এসময় রেঞ্জ ডিআইজি বলেন, ইসলামের সঠিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। কোন কিছু সঠিক না জেনে মন্তব্য করা যাবে না। ইসলামের চেতনাকে লালন করতে হবে। ধর্মীয় শিক্ষায় সঠিকভাবে শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে দেশকে আলোকিত করছে মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা কখনোই পিছিয়ে নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের প্রতিভা বিকশিতের মাধ্যমে দেশকে বহি:বিশ্বের মাঝেও সমাদৃত করছে।তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক। যার উদাহরণ ৩৬ জুলাই আন্দোলন ও ৫ আগস্ট। লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথে উচ্ছ্বাস দেখেছি। দেশকে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষার্থীরাও অন্যন্য ভুমিকা পালন করছে।ডিআইজি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকলের মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকতে হবে। সামান্য কিছুসংখ্যক পুলিশ অন্যায় ও অপকর্মে জড়িত ছিল। তাদের বিচার শীগ্রই সরাসরি দেখানো হবে। আমরা সকলে মিলে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে। আগামীর বাংলাদেশ হবে শান্তির দেশ। এজন্য বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করছে। এসময় তিনি দেশজুড়ে গণঅভ্যুথানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।দারুল আবরার মডেল কামিল মাদ্রাসার সভাপতি কেএম শাহআলম আনসারির সভাপতিত্বে ও অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব, অতিরিক্ত ডিআইজি ( আরআরএফ) মোহাম্মদ আব্দুস সালাম রিমন।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা মো: নুরুর রহমান বেগ।উল্লেখ্য, এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদ্রাসাটি থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com