বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায় আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা।এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল মহানগর ছাত্রদলের নেতা আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান,রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আরিয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে মীরগঞ্জ এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের উদ্যোগে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা কার্যক্রম শুরু করা হয়েছে।এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বক্তারা নদীভাঙনের স্থায়ী সমাধানে দ্রুত টেকসই ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।