1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মুলাদীতে নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ  - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

মুলাদীতে নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে এক নববধূকে অপহরণ করে ১৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়।এর আগে গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে নববধূকে অপহরণ করা হয়েছিল বলে জানান তাঁর অভিভাবকেরা। সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের করিম সরদারের ছেলে শরীফ হোসেন ও তাঁর সহযোগীরা ওই নববধূকে অপহরণ করে বলে অভিযোগ করেন নববধূর মা-বাবা। এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে ১৪ জুলাই মুলাদী থানায় মামলা করেন।নববধূর মা জানান, বিয়ের আগে থেকেই শরীফ হোসেন প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। নিরাপত্তার কথা চিন্তা করে মেয়ের সম্মতি নিয়ে গত ১০ জুন বিয়ে দেন। বিয়ের পরও কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন শরীফ। গত ১৩ জুলাই বিকেলে চরকালেখান মাদ্রাসা বাজার থেকে বাড়ি ফেরার পথে শরীফ ও তাঁর সহযোগীরা জোড়পূর্বক নববধূকে তুলে নেন। ওই সময় নববধূর সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান অপহরণকারীরা। পরে শরীফ ওই দিন রাতেই জোর করে নববধূকে বিয়ের চেষ্টা করেন। বিয়েতে রাজি না হওয়ায় শরীফ ১৮ দিন তাঁদের বাড়িসহ বিভিন্ন স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন।ঘটনার পরপরই শরীফ হোসেন অপহৃত নববধূর সঙ্গে সাজানো বিয়ের ঘটনার একটি ভিডিও জনৈক যুবকের কাছে পাঠান। ওই যুবক বিষয়টি নববধূর মা-বাবাকে জানালে তাঁরা অপহরণের বিষয়টি জানতে পারেন।পরদিন ১৪ জুলাই নববধূর মা বাদী হয়ে শরীফ হোসেন, তাঁর বাবা করিম সরদার, মা মেলেনী বেগম, ভাই আরিফ সরদারসহ আটজনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন।মুলাদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেনের নেতৃত্বে আজ বিকেলে চরমালিয়া এলাকা থেকে নববধূকে উদ্ধার করেন। এ সময় শরীফ, তাঁর মা-বাবা ও সহযোগীরা পালিয়ে যান বলে জানায় থানা-পুলিশ।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত নববধূকে উদ্ধার করা হয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পাঠানোর প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com