
মুলাদী প্রতিনিধি::মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের মৃত গহরআলী বেপারীর পুত্র বাবুল বেপারী হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে মুলাদী থানা পুলিশ। গতকাল রবিবার বেলা ১২.১৫ মিনিটের দিকে মুলাদী থান াঅফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, তদন্তকর্মকর্তা মোমিন এর নেতৃত্বে এস আই নেলচন দিপক, এস আইনাজমুল, এস আই মোস্তফা, এ এস আই ইব্রাহীম, এ এস আই মনিরুজ্জামান অভিযান চালিয়ে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে রমৃধার হাট খেয়াঘাট থেকে হত্যা মামলার এজাহার ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীরা হলেন, মৃত আব্দুল কবির মল্লিকের পুত্র করিম মল্লিক (৬০), করিম মল্লিকের পুত্র রফিক মল্লিক (২৮) শফিক মল্লিক (২২), ইউনুসস রদারের পুত্র রাজ্জাক সরদার (৪৫), নজরুল সরদার (২৫), মৃত ইসমাইলখানের পুত্র আব্দুলকরিমখান (৪০), করিম মল্লিকের পুত্র ইয়াসিন মল্লিক (১৮)। উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার সময় মুলাদী সদরই উনিয়নের বজায়শুলী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত গহরআলী বেপারীরপুত্র কৃষক বাবুল বেপারী পরিবারের লোকজন নিয়ে পাশর্^বর্তি জমির ঘের দেখতে গিয়ে ফেরার পথে ওত পেতে থাকা গ্রেফতারকৃত আসামীদের হাতে খুন হন। মুলাদী থানা অফিসার ইনচার্জ সফিকুলই সলাম বলেন, হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে,বাকী আসামীদেরকেও দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।