1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজনৈতিক দলগুলোও আসলে বিপ্লবের অর্থ বোঝে না : মাহমুদুর রহমান - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:১৬|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

রাজনৈতিক দলগুলোও আসলে বিপ্লবের অর্থ বোঝে না : মাহমুদুর রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: অনেকেই জুলাই বিপ্লব স্বীকার করতে চান না। এমনকি বর্তমান সরকার যে সেই বিপ্লবেরই ফল, সেটিও তারা বুঝতে পারে না। নিজেদের অন্তর্বর্তীকালীন সরকার বলে পরিচয় দিলেও, রাজনৈতিক দলগুলোও আসলে বিপ্লবের অর্থ বোঝে না এমন মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান বলেন, গত ১৫ বছরে আমরা সাংবাদিকতার নামে সার্কাসের পোষ মানা সিংহদের দেখেছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে সিংহ নয়, বরং পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। সংবাদ সম্মেলনের নামে তথাকথিত সাংবাদিকরা তেলের বন্যা বইয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা আমার কাছে সিংহের সাংবাদিকতা যে গর্জনে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সাহসী সাংবাদিকতাই আমি প্রত্যাশা করি তরুণদের কাছ থেকে সেই তরুণদের কাছ থেকে, যারা অকাতরে প্রাণ দিয়ে চব্বিশের বিপ্লব সংগঠিত করেছে।

প্রধান আলোচকের বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ হলো ভূইফোড় ফ্যাসিবাদ। যাদের আমরা ফ্যাসিবাদী উপাধি দিয়েছি, তারা আসলে ডাকাতের দল- যারা ছাত্রদের আন্দোলনে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী কাঠামো জাতীয়তাবাদের নামে আছে, প্রগতির নামে আছে, এমনকি অসাম্প্রদায়িকতার নামেও আছে। তাই আমাদের ফ্যাসিবাদের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা জরুরি।

উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় আমাদের সুশীল নয়, দুর্বোধ্য তরুণ দরকার যাদের হাসিনা বুঝতে না পেরে তুচ্ছ করেছিল। আপনারা সুবোধ বা সুশীল হবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহাম্মুদ মুহসিন উদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।

সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো. জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

উল্লেখ্য, ববিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ২০১৯ সালের ৩ অক্টোবর ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com