1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাব গাছের লাঠির বেধরক পিটুনীতে শিশু ছাত্র হাসপাতালে - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের গাব গাছের লাঠির বেধরক পিটুনীতে শিশু ছাত্র হাসপাতালে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা শিক্ষকের মধ্য যুগীয় কায়দায় গাবগাছের পিটুনীতে আবু বকর (১২) নামে এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর থেকে শিশুটি মানসিক ভাবে ভেঙে পরেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গালুয়ার দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত আবু বকরকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।আহত আবু বকর সাতুরিয়ার মিঞা বাড়ি এলাকার মহসিনের ছেলে এবং দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার হাফিজি পড়ুয়া ছাত্র। আহত ছাত্র আবু বকর জানান, মাদ্রাসার শিক্ষক আবু বকরকে বাড়িতে কথা বলতে দিত না। বলত, কথা বললে মায়া বাড়ে। এ কারণে তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছিল। কিন্তু অন্য একটি মোবাইল ফোন থেকে আমার সঙ্গে কথা বলায় শিক্ষক জুনায়েদ ক্ষিপ্ত হয়ে যায়। পরে গাবগাছের লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। অভিযুক্ত শিক্ষক জুনায়েদ (২৬) সাতুরিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত আবু বকরের পিতা মহসিন জানান, শিক্ষক জুনায়েদকে মারতে অনুরোধ করছি কিন্তু তারপরেও তাকে চরম ভাবে মেরেছে, তার শাস্তি চাই।গালুয়া দারুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার শিক্ষক জুনায়েদের মতামতের জন্য কল দিলে মোবাইল নম্বর (০১৯১২৩০৪৭৯৪) বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com