1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজাপুরে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মাদরাসা শিক্ষকের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৪৬|

রাজাপুরে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মাদরাসা শিক্ষকের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক শাহাদাৎ হোসেনকে গ্রেফতার ও তার বিচার দাবিতে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।শুক্রবার (১লা আগস্ট) সকালে রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় মারিয়া বেগম, মিতু আক্তার, আউয়াল হোসেন, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদার।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষক শাহাদাৎ হোসেন বিভিন্ন শিশুকে যৌন হয়রানি করেছে। গত মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়।এ ঘটনায় শিশুটির পরিবার বুধবার মামলা করলেও পুলিশ আসামি গ্রেফতার না করে গড়িমসি করেছে। তাই দ্রুত আসামিকে গ্রেফতার করে বিচারের দাবি করেন বক্তারা।এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com