1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রিপোর্টার্স ইউনিটি থেকে সাংবাদিক সাইফুল ইসলামের পদত্যাগ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

রিপোর্টার্স ইউনিটি থেকে সাংবাদিক সাইফুল ইসলামের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার::বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র একজন সহযোগী সদস্য পদত্যাগ করেছেন। ৯ নভেম্বর রোববার সরকারি ডাকযোগে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগকারী সহযোগী সদস্যের নাম এম সাইফুল ইসলাম। তিনি দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বরিশাল বাণী ডটকমের বার্তা সম্পাদক পদে কর্মরত।
পদত্যাগপত্রে এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কোন কারন ছাড়াই বিআরইউর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফোন দিয়ে আমাকে ভৎসনামূলক কথাবার্তা বলেন। তার কথা মত না চললে সদস্য পদ ‘বক কাটা’ যাবে বলেও তিনি উল্লেখ করেন। পরদিন আমি সহযোগি সদস্য পদ থেকে অব্যাহিত চেয়ে একটি আবেদন নিয়ে বিআরইউতে যাই। এ সময় সাধারণ সম্পাদক আমার অব্যাহতির আবেদনপত্রটি রাখেননি। আমি তাকে রাখার জন্য অনুরোধ করলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন এবং বের হয়ে যেতে বলেন। এতে উপস্থিত সদস্যদের সামনে আমি অত্যন্ত অপমানিত ও লজ্জিত বোধ করেছি। তাই অব্যাহতির আবেদনপত্রটি সরকারি ডাক যোগে পাঠিয়েছি। এদিকে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের একজন ব্যুরো প্রধানকে সহযোগী সদস্য পদ থেকে কোন মিটিং, কারণ দর্শানো ও তদন্ত ছাড়াই অগঠণতান্ত্রিকভাবে অব্যাহতিপত্র পাঠানো হয়। যাতে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক সমাজে। এ ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন উদ্বেগ জানিয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বিআরইউর একজন সিনিয়র সদস্য।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com