1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:০০|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার পড়েছেন
মেহেরপুর প্রতিনিধি::প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না। শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন- এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com