1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, অভিযোগ অমিত শাহ*র ১২ কেজি এলপিজির দাম বাড়ল আগৈলঝাড়ায় ভ্যানচালকের ঘরে দুটি কবর, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় কাজিরহাটে জমি নিয়ে বিরোধ শাশুড়ি ও পুত্রবধূ কে কুপিয়ে জখমের ঘটনায় মামলা গ্রেপ্তার- ১ ফ্যামিলি কার্ডের সুফল প্রকৃত বঞ্চিতদের কাছে পৌঁছাতে হবে: বিভাগীয় কমিশনার এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৭ জুন ঢাকার একটি হোটেলে দলের বিশেষ শুরা অধিবেশনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব করে ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। একই সাথে ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৯ জুন) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গঠনতন্ত্রের ধারা-১৪ (গ) এ প্রদত্ত ক্ষমতাবলে মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে দলের উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেছেন এবং ধারা-১৫ (চ) এ প্রদত্ত ক্ষমতাবলে আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করেছেন।মাওলানা ইমতিয়াজ আলম ৯০ এর দশকের শুরুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠনকালে এর গঠন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী মহাসচিব ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন।আল্লামা খালিদ সাইফুল্লাহ দেশের প্রথিতযশা আলেমেদ্বীন ও রাজনীতিবিদ। একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি। হজরত হাফেজ্জি হুজুরের জামাতা।আতিকুর রহমান নান্নু মুন্সি বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রবীন লড়াকু সৈনিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম, রাহিমাহুল্লাহর ঘনিষ্ট সহচর ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com