1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না : শায়েখে চরমোনাই - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না : শায়েখে চরমোনাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাইমুল ইসলামের সঞ্চালনায় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজি। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল-আমিন, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহা: রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর, বিশিষ্ট্য রাজনেতিক বিশ্লেষক ডা. ফয়জুল হক।এছাড়াও জেলার সকল উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে একের পর এক খুন, ধর্ষন, চাঁদাবাজি বেড়েই চলছে। আর এই সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। গত ৭ আগস্ট গাজীপুরে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ৫ আগষ্টের পর রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস কোন অংশে কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে।প্রধান অতিথি আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com