1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হাসপাতালের মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ,ডোমের স্বীকারোক্তি - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

হাসপাতালের মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ,ডোমের স্বীকারোক্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার পড়েছেন
ময়মনসিংহ প্রতিনিধি::ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক তরুণীর মরদেহকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডোম আবু সাঈদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।এ ঘ্টনায় বুধবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবু সাঈদ।আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট থানার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও শিরিনা আক্তারের ছেলে।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে গত সোমবার রাত দেড়টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানান, গত সোমবার রাতে ময়নাতদন্তের জন্য এক তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। মঙ্গলবার সকালে যখন কর্তব্যরত চিকিৎসক মৃতদেহটির ময়নাতদন্ত শুরু করেন তখনই তিনি অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন। চিকিৎসকদের বরাত দিয়ে আব্দুল্লাহ আল মামুন আরও জানান, পরদিন সকালে যখন ময়নাতদন্ত হয় তখন চিকিৎসকরা মৃতদেহের উপর পাশবিক নির্যাতন হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ডোমকে গ্রেফতার করে। তরুণীর মরদেহের ময়নাতদন্ত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন। তিনি জানান, ময়নাতদন্তের সময় মরদেহে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়।কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ডোমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়েছে। আসামি আদালতেও স্বীকারোক্তিমূলকজবানবন্দি দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার মধ্যরাতে (১৯ অক্টোবর) হালুয়াঘাটের একটি গ্রামে ২০ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শেরপুর সরকারি কলেজের অনার্সের এই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবারের সদস্যরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com