1. admin@jagratakhobor.com : admin-ferdous :
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ—প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:১৩|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ—প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশ স্থল বেলস পার্ক পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ।২ ডিসেম্বরের বরিশাল বিভাগীয় ৮ দলীয় সমাবেশের প্রস্তুতি পর্যালোচনায় আজ বিকাল ৪.১৫ মিনিটে সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বেলস পার্ক পরিদর্শন করেন।পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশস্থলের সামগ্রিক অগ্রগতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সাধারণ জনগণের জন্য প্রবেশ-প্রস্থান পথসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্মাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তাঁরা আরও বলেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এই আয়োজনকে আরও শক্তিশালী করবে।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ লক্ষ মানুষ উপস্থিত হবেন।উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো:জোবায়ের গালিব,মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের,জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন সহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com