1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করবে জমিয়ত - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৪৩|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করবে জমিয়ত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়েছেন
জাগ্রত খবর::জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। একই সাথে আগামী ২৩ আগষ্ট শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।গতকাল (১৫ আগষ্ট শুক্রবার) জামেয়া হোসাইনিয়া আরজাবাদে বাদ মাগরিব অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এ সব সিদ্ধান্ত গৃহীত হয়।দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com