1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আগুন সন্ত্রাসীদের দেখামাত্রই গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

আগুন সন্ত্রাসীদের দেখামাত্রই গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না। প্রশ্নের উত্তরে তিনি লেখেন, Yes, police will shoot them at sight’ অর্থাৎ, হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় নগরীতে যেসব আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।তার ওই নির্দেশনাকে কেন্দ্র করে তখন দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com