1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের পাঠাতন ভেঙ্গে ৫০ শিক্ষার্থী নিচে পড়ে গেলে ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২০৩০ সালের মধ্যে এক কোটি চশমা বিতরণ করবে সরকার শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ভোলা নদীতে অসংখ্য বেআইনী পচা মা ইলিশ ঝাটকা ইলিশ নিধন  বরিশাল কাজিরহাটে বসত ঘর চুরি নগদ টাকা ও স্বর্ণ অলংকার ভাসানচর হাফিজিয়া মাদ্রাসা থেকে ৫ বছরের নাবালক ভিকটিম কে উদ্ধার করল পুলিশ উজিরপুরে ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি গলাচিপা ও রাঙ্গাবালী বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়েছেন
নওগাঁ প্রতিনিধি::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।রোববার (১১ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে তার পোস্টার ও সিএনজিচালিত অটোরিকশার পেছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার করছেন। তার এই কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হল।এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি সম্পর্কে শুনেছি। আমরা নির্বাচনি কোনো পোস্টার লাগাইনি। যে সমস্ত পোস্টার অটোরিকশার পেছনে রয়েছে সেগুলো নির্বাচনের অনেক আগের। পোস্টারগুলোর কোথাও বলা নাই ১২ তারিখে ধানের শীষে ভোট দিন। ১৫ তারিখে সশরীরে হাজির হয়ে আদালতের কাছে ব্যাখ্যা প্রদান করব।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com