1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দুই উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:২৯|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন দুই উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়েছেন
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি::বহুল প্রত্যাশিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের (জেড-৮০৩৪) ৮ম কিলোমিটার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।রবিবার সকাল ১১টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা,মুলাদী উপজেলা নির্বাহী অফিসার গোলাম সরোয়ারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেতুটি নির্মিত হলে বরিশালসহ বিভিন্ন বিভাগের সঙ্গে চারটি উপজেলা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা-মেহেন্দিগঞ্জ অঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হবে এবং মেঘনা পারের মানুষগুলোর নদী পারাপারের ভোগান্তি থেকে হাজারো মানুষ মুক্তি পাবেন বলে স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন।জানা গেছে, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ১ হাজার ৭২ কোটি টাকার দরপ্রস্তাব ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর প্রাক-যোগ্যতা সম্পন্ন ৭টি নির্মাণ প্রতিষ্ঠানের দরপ্রস্তাব সমূহ যাচাই, বাছাই এবং আর্থিক মূল্যায়ন শেষে মন্ত্রণালয় হয়ে উপদেষ্টা পরিষদের ক্রয় কমিটির বিবেচনার জন্য উপস্থাপন করা হয়।এক হাজার ৭২ কোটি টাকা ব্যয় সাপেক্ষ মীরগঞ্জ সেতুটি আড়িয়াল খাঁ নদের ওপর তৃতীয় সেতু। অন্য দুটি সেতু ঢাকা-ভাঙা-বরিশাল মহাসড়কের শিবচর এবং চাঁদপুর-শরিয়তপুর-মাদারীপুর মহাসড়কে অবস্থিত। সেতুর মূল অংশ ২টি এবাটমেন্ট ও এবং ১৭৫ মিটারের দুটি ও ৯৭ মিটারের দুটি পিয়ার সহ ৫৪৪ মিটার। সংযুক্ত ভায়াডাক্ট ৯৪০ মিটার। সেতুটির দুই প্রান্তে প্রায় সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে।নির্মাণের পরে খরস্রোতা আড়িয়াল খাঁ নদের সম্ভাব্য যে কোনো ঝুঁকির হাত থেকে সেতুটি রক্ষায়, ৪৬০ মিটার নদীতীর রক্ষা কাজে ৯৬.৬১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া সেতুটির প্রায় সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ২১.৫৫ হেক্টর ভূমি অধিগ্রহণ ৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে মীরগঞ্জ সেতু এলাকায় দুই পারের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এর আগে দুই উপদেষ্টা কোস্টগার্ডের একটি জাহাজে মীরগঞ্জ এলাকায় পৌছালে তাদের শুভেচ্ছা জানিয়ে উৎসুক জনতা শুভেচ্ছা মিছিল করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com