1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আদালত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৮|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

আদালত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইলেন বরিশালের ১০ আইনজীবী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল আইনজীবী সমিতির ১০ সদস্য। পরে তাদের সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।শুনানিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ আইনজীবীরা সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।বাকি নয়জন আইনজীবী হলেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি মির্জা রিয়াজুল ইসলাম, পিপি আবুল কালাম আজাদ ও নাজিমুদ্দিন পান্না, আইনজীবী মহসিন মন্টু, মিজানুর রহমান, মো. আবদুল বারেক, মো. আবদুল মালেক, মো. সাঈদ চৌধুরী ও হাফিজ উদ্দিন বাবলু।আইনজীবীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও মো. আনিসুর রহমান রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।তিনি টাইমসকে জানান, আইনজীবীরা আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করেন এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।উল্লেখ্য, বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে এজলাস ভাঙচুর, সরকারি নথি ও মালামাল বিনষ্ট করা এবং বিচারককে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ২৫ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ কয়েকজন আইনজীবী। তারা এজলাসে ঢুকে ধাক্কাধাক্কি ও চিৎকার করার পাশাপাশি কাগজপত্র তছনছ করেন। ডায়াসে থাকা মাইক্রোফোন ভাঙচুর করেন, কার্যতালিকা ছিঁড়ে ফেলেন। এজলাসে থাকা টেবিল ভেঙে ফেলেন, বসার টুল উপড়ে ফেলেন এবং ধমকে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের কোর্ট থেকে বের করে দেন। বিচারককে জোরপূর্বক এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com