1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:০৩|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়েছেন
আমতলী প্রতিনিধি::জমজমা বিরোধের জের ধরে বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নে কাতার ফেরত এক প্রবাসী কে কু’পিয়ে রক্তা’ক্ত জ’খম করেছে প্রতিপক্ষরা । আহতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টায় দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটে।আহত সূত্রে জানা যায়, গত এক বছর পূর্বে ভুক্তভোগী নুর আলম মাতুব্বরের জমিতে চাষ করতে গেলে পার্শবর্তী ভূমিদস্যু শাহজাহান মাতুব্বর তার দলবল নিয়ে বাধা প্রদান করে।পরে তারা স্থানীয় থানায় অভিযোগ করে ঘটনাস্থলে পুলিশ আনে। পুলিশ দুই পক্ষকে থানায় নিয়ে সালিশ মানিয়ে দেয়।অভিযোগ রয়েছে নুর আলম যতটুকু জমি ভোগ দখলে রয়েছে তারপরেও ১৫ শতাংশ জমি থেকে তারা বঞ্চিত রয়েছে। দ্বিতীয় বার শালীশ বৈঠকে ১৯ শতাংশ জমি বের হয়। এ নিয়ে ঘটনার দিন সোমবার দুপুরে তৃতীয়বার শালীশ বৈঠকে বসলে শাহজাহান গং সালিশ মানেনা বলে বৈঠক থেকে উঠে গিয়ে নুর আলমের জমিতে নিশান কুপে দেয়। সে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে শাজাহান মাতুব্বার কবির মাতুববার ,শফিক মাতব্বর ,বধু মাতুব্বর ,বধু মৃধা এবং সাইফুল সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন স’ন্ত্রাসী নুর আলমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অ’স্ত্র দিয়ে এলোপাথাড়ি কু’পিয়ে র’ক্তাক্ত জ’খম করে। ঘটনার পর স্থানীয়রা আহতকে র’ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com