1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর;আহত-৩ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৪৯|

আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর;আহত-৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়েছেন

আমতলী(বরগুনা)প্রতিনিধি::বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব চিলা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন, সুখদেব পাইক (৭৫) জয়দেব পাইক (৭০) দুর্জয় (১২)
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সুখদেব পাইক গংরা পুর্বচিলা মৌজায় নিজ রেকর্ডীয় জমি দীর্ঘকাল ধরে ভোগ দখল করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঔ জমিতে চাষাবাদ করিয়াছেন। ৯ আগস্ট শনিবার বেলা ২ টায় ওই চাষকরা জমিতে একই এলাকার বিনয় মিত্র , বিকাশ মিত্র গংরা জোরপূর্বক চাষ করতে যায়। এতে সুখদেব গংরা বাধা দেয়, কথার কাটাকাটির এক পর্যায় বিনয় মিত্র, বিকাশ মিত্র বিমল মিত্র,নির্মল মিত্র, জোসনা রানী, শিল্পী রানী, তপন শিকারী সুলতা রানী ও মো. আল আমিন সিকদার, শুকদেব পাইক,জয়দেব পাইককে ও শাবল দিয়ে বেধড়রক মারধর করে, এতে সুখদেব পাইক এর মাথা রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আমতলী সদর হাসপাতাল ভর্তি করে । এইবিরোধীয় সম্পত্তি নিয়ে বরগুনার দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয় বিকাশ মিত্র গংরা জানান, সুখদেব পাইকরা আমাদের মারধোর করেছে আমরা ও আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। আমতলী থানা অফিসার ইনচার্জ দেয়ান জগলুল হাসান বলেন,, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com