
এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি::প্রযুক্ত নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’ এই শ্লোগান কে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরগুনার আমতলীতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ আলোচানা সভা সনদ ও ঋণ বিতরণ মধ্য দিয়ে বিতরণ পালিত হয়েছে। দিবস টি পালন হয়, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরএএ কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলায়তনে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীলের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস, সমবায় কর্মকর্তা মো, আজাদুর রহমান, উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. কামাল হোসেন, এ্যাডভোকেট মো. আওলাদ হোসেন, দুলাল স্মৃতি সংসদের সভাপতি মো. ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক জাকির হোসেন, সাইফুল্লাহ নাসির সুমন রশিদ,রাজধানী টিভি ও দৈনিক সংগ্রাম আমতলী প্রতিনিধি এসএম নাসির মাহমুদ, উদ্যোক্তা মাইনুল ইসলাম ও মুক্তা রানী প্রমুখ। সভার শুরুতে উপস্থিত শতাধিক তরুনদের শপথবাক্য পাঠ করান আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভা শেষে ৪জন নারী এবং ৩ জন যুবক কে ৬লক্ষ ৬০ হাজার টাকার উদ্যোক্তা ঋণের চেক তুলে দেন ইউএনও মো. রোকনুজ্জামান খান।