1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:১২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়েছেন

আমতলী ( বরগুনা) প্রতিনিধি::বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ.লীগের সহযোগী সংগঠনের ২ নেতাকর্মীদের গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানা পুলিশ।
‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদুর রহমান শুভ (২৮) ও আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নেওয়াজ গাজী (২২)।পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com