1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমতলীতে শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৩|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

আমতলীতে শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা জাহানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই শিক্ষার্থীর নাম মুনতাহা নুহা। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।এ ঘটনায় শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি রবিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।অভিযোগে বলা হয়েছে, শিক্ষক আফরোজা জাহান দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে অকারণে গালাগাল ও নির্যাতন করে আসছেন। গত ১৯ নভেম্বর মডেল টেস্ট পরীক্ষার দিন হলে ঢোকার আগে শিক্ষার্থী নুহাকে গালাগাল ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।শিক্ষার্থী মুনতাহা নুহা বলেন, শিক্ষিকা আফরোজা আপা প্রায়ই আমাকে গালাগাল করেন। মারতে উদ্যত হন। পরীক্ষার দিন হলে ঢোকার আগে গালাগাল করায় আমি সঠিকভাবে পরীক্ষা দিতে পারিনি।শিক্ষার্থীর মা জুলেখা আফরোজ বলেন, বিদ্যালয়ে ভর্তির পর থেকেই আফরোজা ম্যাডাম আমার মেয়েকে মানসিকভাবে কষ্ট দিয়ে আসছেন। গত বুধবারও পরীক্ষা শুরুর আগে আমার মেয়েকে ভয় দেখান। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওই শিক্ষিকার শাস্তি দাবি করছি।অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আফরোজা জাহান বলেন, আমার মেয়ে আর ওই মেয়ে একই শ্রেণিতে পড়ে। মডেল টেস্টের সময় আমার মেয়েকে সে বিরক্ত করছিল। তাই তাকে নিষেধ করেছিলাম।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশ বলেন, তদন্তের দায়িত্ব পেয়েছি। তদন্ত শেষ করে যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিউল আলম বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com