1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৮|
শিরোনামঃ

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী (হাঁস মার্কা) ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।তিনি বলেছেন, সবাই খেয়াল রাখবেন আমার হাঁস যেন চুরি না হয়। নির্বাচনে জালভোট দিয়ে আমার ‘হাঁস চুরি’ করার চেষ্টা করতে পারে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা।তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।রুমিন ফারহানা বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com