1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আলু এল কোথা থেকে চারদিকে পাওয়া যায় - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

আলু এল কোথা থেকে চারদিকে পাওয়া যায়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়েছেন

জাগ্রত খবর::আমরা যে আলু খাই তার বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবেরোসাম ফ্রেঞ্চ ফ্রাই, চিপস অথবা ভর্তা খেতে প্রয়োজন আলু। মুরগি হোক কিংবা মাছ, তরকারির জন্য আলুই যথেষ্ট। কিন্তু এই মজার সবজিটি আমরা কীভাবে পেলাম? বিজ্ঞানীরা এতদিন এর রহস্য পুরোপুরি সমাধান করতে পারেননি। তবে সম্প্রতি একদল বিজ্ঞানী আলুর জন্মরহস্য ভেদ করেছে। তাঁরা যা জানতে পেরেছেন, তা শুনলে তুমি অবাক হবে। আমাদের প্রিয় এই আলু নাকি টমেটোর বংশধর! একটি প্রাচীন টমেটো গাছের সঙ্গে অন্য একটি বুনো গাছের সংকরায়নের ফলেই জন্মেছে আলু গাছ।ঘটনাটি প্রায় ৯০ লাখ বছর আগের। তখন দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা তৈরি হচ্ছিল। সেই সময় প্রকৃতিতে অদ্ভুত একটি ঘটনা ঘটে। একটি প্রাচীন টমেটো গাছের সঙ্গে এক ধরনের বুনো গাছের মিলন হয়। গাছটির বৈজ্ঞানিক নাম Solanum etuberosum। এটি দেখতে আলুগাছের মতো হলেও এতে কোনো আলু ধরত না।এই দুই ভিন্ন গাছের সংকরায়নের ফলেই এক নতুন উদ্ভিদের জন্ম হয়। সেই গাছের কাণ্ডের নিচেই মাটির ভেতরে প্রথম আলু তৈরি হতে শুরু করে। এই গবেষণার ফল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেল জার্নালে প্রকাশিত হয়েছে।আমরা যে আলু খাই তার বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবেরোসাম জিন গবেষণা থেকে জানা গেছে, আলুর সঙ্গে টমেটোর সম্পর্ক আছে। কিন্তু বিজ্ঞানীরা ভাবতেন এরা দূরের আত্মীয়। কিন্তু এখন গবেষণা দেখাচ্ছে, এই দুই প্রজাতির গাছ নিজেদের মধ্যে সংকরায়িত হয়েছিল। গবেষকেরা কয়েক ডজন বুনো আর চাষ করা আলুর জাত পরীক্ষা করে দেখলেন। প্রতিটা আলু প্রজাতির প্রায় অর্ধেক জিন এসেছে টমেটো থেকে। বাকি অর্ধেক এসেছে সোলানাম ইটিউবেরোসাম থেকে। মানে, আলু এই দুই দলের একটা মাত্র সংকরায়ন থেকে এসেছে।যুক্তরাজ্যের লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্ভিদবিজ্ঞানী স্যান্ড্রা ন্যাপ বলেন, ‘এই সংকরায়নের ফলে দুটি জিন একসঙ্গে হয়। এর ফলেই টিউবার তৈরি হওয়া সম্ভব হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com