1. admin@jagratakhobor.com : admin-ferdous :
আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৪২|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই অংশ হিসেবে আজ বিকেল ৩টায় উজিরপুরের বামরাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা নেছার উদ্দিনকে সমর্থন জানিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. তোফাজ্জল হোসেন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান, অধ্যক্ষ মোবারক আলী ফারুকী, মাওলানা ইলিয়াস হোসেন মমিনি প্রমুখ। বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও ইসলামপন্থী নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসলামী আন্দোলনের প্রার্থীগণ দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, “যুবসমাজ এখন পরিবর্তন চায়। তারা আগামী নির্বাচনে ইসলামকেই বেছে নেবে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে উজিরপুর ও বানারীপাড়ার অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, মাদক নির্মূল এবং সেবা–নির্ভর রাজনীতি প্রতিষ্ঠাকে তিনি প্রধান অগ্রাধিকার দেবেন।মতবিনিময় সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থলে জনসাধারণের ব্যাপক উপস্থিতি ইসলামী আন্দোলনের প্রার্থী নিয়ে এলাকার তৃণমূলের আগ্রহকে স্পষ্ট করে তোলে।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com