1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইন্দুরকানীতে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৪৫|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ইন্দুরকানীতে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দারকে (৩২) র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের সহায়তায় সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।র‌্যাব ফোর্সেস দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। হত্যা, ধর্ষণ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে।২০২৫ সালের ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে—আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরদিন ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।পরবর্তী সময়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর সমন্বিত অভিযানে শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয় এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com