1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:০৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই এবং অন্যদেরকেও ভোট দানে তোমরা উৎসাহিত করবা।তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক। তরুণরা এনার্জির প্রতীক। তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াজ, তোমাদের যে এনার্জি—এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে।সোমবার রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।তিনি বলেন, এই নির্বাচনটা আমি বলে থাকি—এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি, গত ৫৪ বছরে হয় নাই। এই প্রথমবারের মতো যারা ভোটদান প্রক্রিয়ায় জড়িত থাকবে… প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে আইনশৃঙ্খলা বাহিনীসহ, তারা কোনোদিন ভোট দিতে পারতো না; তাদের ভোটের ব্যবস্থা করছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করছি। প্রবাসীদের কথা তো বললামই। আর সরকারি কর্মচারী যারা কনস্টিটুয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করছি।সর্বোপরি, এবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। সুতরাং এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, আমাদের এই সাহসী পদক্ষেপের সাথে তোমাদের যদি অংশগ্রহণ থাকে, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, টু ডেলিভার আ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাআল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব, ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই আমরা এটা করব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়েই হবে। সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা, সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যে ভবিষ্যতে যাতে… ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে, আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যেই ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাআল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com