1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:২২|

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে ।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২৬ জুলাই’২৫, শনিবার দুপুর ২টায় জামিয়া রশীদিয়া গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি মহান ও সময়োপযোগী উদ্যোগ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যেভাবে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে, এটি সত্যিই প্রশংসনীয়।”
সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সবুরের পরিচালনায় এবং স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন , প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক হাফেজ হাসান , খালিশপুর থানা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মশিউর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মহানগর নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলরা এবং শতাধিক যুবক। সকলে মিলে মাদ্রাসা ও কবরস্থান প্রাঙ্গণে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com