1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৯|

উজিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের হারতা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় আত্মগোপনে গেলেও জরিমানা থেকে রক্ষা পাননি স্থানীয় কায়উম ভাট্টি নামে এক ব্যক্তি। আজ রবিবার (৫ অক্টোবর ২০২৫)বিকেল ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল। অভিযান চলাকালে দেখা যায়, কায়উম ভাট্টি (পিতা: মান্নান ভাট্টি), পশ্চিম সাতলা শাপলা নয়াকান্দি নদী সংলগ্ন এলাকায় আত্মঘাতী ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও পরে শনাক্ত করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করে। এ সময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামও জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, “নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। এতে নদীর তীর ভেঙে ফসলি জমি ও ঘরবাড়ি ঝুঁকিতে পড়েছিল। প্রশাসনের এ অভিযানকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com