1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:২২|

উজিরপুরে অসুস্থ মায়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: ঢাকা-বরিশাল মহাসড়কেরবরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মেজর জলিল সেতুর উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজ পরুয়া ছাত্র মোহাম্মদ ইমরান সিকদার নামের এক মোটরসাইকেল চালক। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে।নিহত ইমরান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট গ্রামের মৃত সেলিম শিকদারের পুত্র ও দোয়রিকা আবুল কালাম কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মায়ের জন্য বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে উজিরপুর হাসপাতালের খাবার নিয়ে যাচ্ছিলেন ইমরান। তার মা বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। খাবার নিয়ে আসার পথে মেজর জলিল সেতুর ওপর পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন ইমরান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনা স্হান থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে যায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ইমরানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই মাস আগে ইমরানের পিতা সেলিম সিকদার সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন । শোক কাটতে, না, কাটতেই ছেলে ইমরানের মৃত্যু  হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী  ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com