1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে কচা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

উজিরপুরে কচা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়েছেন

মোঃ সোহাগ হাওলাদার::বরিশাল জেলার উজিরপুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউরী বাড়ী সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কচা নদী থেকে ১৮ ডিসেম্বর বেলা ১১ টায় অজ্ঞাত এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ টীম লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিকভাবে অজ্ঞাতনামা ভিকটিমের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com