1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে নববধূ নিখোঁজ ১০ দিনেও মেলেনি সন্ধান, উদ্বেগে পরিবার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

উজিরপুরে নববধূ নিখোঁজ ১০ দিনেও মেলেনি সন্ধান, উদ্বেগে পরিবার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রাম থেকে মারিয়া আক্তার (১৯) নামের এক নববধূ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মারিয়ার পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে।নিখোঁজ মারিয়া আক্তারের মা কল্পনা বেগম জানান, ওইদিন সকাল ১০টার দিকে একা বাড়ি থেকে বের হন তাঁর মেয়ে। সারাদিন ফিরে না আসায় আত্মীয়-স্বজন, পরিচিতজনদের বাড়ি এবং আশপাশের এলাকায় খোঁজ করা হয়। কোথাও সন্ধান না পেয়ে ২ অক্টোবর উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৩) করা হয়।কান্নাজড়িত কণ্ঠে কল্পনা বেগম বলেন,আমার মেয়ে কখনও কাউকে কিছু না জানিয়ে কোথাও যায়নি। আমরা অনেক দুশ্চিন্তায় আছি।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে পারিবারিকভাবে মারিয়ার বিয়ে হয় উজিরপুর পৌরসভার বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক খোকনের সঙ্গে। তবে বিয়ের পর এখনো আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি।নিখোঁজ হওয়ার পেছনে বিয়েসংক্রান্ত কোনো দ্বন্দ্ব ছিল কিনা, সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,পুলিশ মারিয়ার নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।এদিকে মারিয়ার সন্ধানে পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য শেয়ার করছে

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com