1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত,অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মিভূত,অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় অর্থ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ৪ অক্টোবর শনিবার ভোর রাতে উপজেলার শোলক ইউনিয়নের সেনের হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছিলো। এ ব্যপারে সেনেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (সামিন) খাঁন বলেন, রাত সাড়ে ৪ টার দিকে খবর পাই বাজারে আগুন লেগেছে। এরপর এসে দেখি বেশির ভাগ দোকানসহ আমার ফার্মেসী সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কাওছার সিকদারের হোটেল ও চায়ের দোকান,আঃ হাকিম বেপারির ফার্মেসী,শোলক ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়,জহিরুল ইসলাম খাঁনের ইলেকট্রিক দোকান, মাহফুজুর রহমান খাঁনের কাপড় ও জুতার দোকান,রুবেল হাওলাদারের ইলেকট্রনিক্স দোকান,নুরুল হক হাওলাদারের পান সুপারির দোকান,হানিফ বেপারীর হার্ডওয়্যারের দোকান, সাইদুল ইসলাম খাঁনের ফার্মেসীসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় ৭ লক্ষ টাকার লোন নিয়ে ইলেকট্রিক ব্যবসা পরিচালনা করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি।উজিরপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রশিদ জানান খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com