1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২০|

উজিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়েছেন

উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর দক্ষিন শোলক গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ ঘরের ভিতরের ট্রাংক থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে। ২০ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উজিরপুর উপজেলার দক্ষিণ শোলক গ্রামের ৭নং ওয়ার্ডের বটতলা নামক এলাকা থেকে মৃত মোঃ মোকলেছ হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রফিক হাওলাদার (৪৫) এর বসতঘরে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর মেজর জিহান উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। উল্লেখ্য ওই ঘরের মালিক রফিক হাওলাদার (৪৫) কিছুদিন আগে ঢাকায় একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে হাজতবাস করছেন। আসামী রফিকের স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও উজিরপুর মডেল থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় উজিরপুর মডেল থানার এস আই মোঃ মাহাফুজুর রহমান বাদী হয়ে মোঃ রফিকুল হাওলাদারকে আসামী করে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com