1. admin@jagratakhobor.com : admin-ferdous :
উজিরপুরে স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাত - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:০৮|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

উজিরপুরে স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন
উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামে গার্মেন্টস কর্মী স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে পাষন্ড স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী নির্যাতিতা সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লার (৩২) সাথে মুন্সিগঞ্জ জেলার বাদশা মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী সোনিয়া বেগমের (২৫) সামাজিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই লম্পট স্বামী আরিফ মোল্লা প্রায়ই শারীরিক নির্যাতন করে স্ত্রী গার্মেন্টস কর্মী সোনিয়া বেগমের উপর এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এরপরেও ক্ষ্যান্ত হয়নি ওই পাষন্ড স্বামী পুনরায় স্ত্রীর কাছে আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে তা দিতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনকি কোনদিন স্বামীর বাড়িতে ফিরে আসলে তাকে প্রানে মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। হুমকির মুখে আতঙ্কে দিশেহারা অসহায় নারী। বিচারের দাবিতে মোড়লদের কাছে ঘুরে বেড়াচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।তিনি আরো বলেন- একবছর পূর্বে আরিফ অন্যের পানের বরজ থেকে পান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। তখন আমি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মিমাংসা করি। দুই লক্ষ টাকা দিয়ে অটোগাড়ি কিনে দেই তা বিক্রি করে মাদক সেবন করে। এছাড়া আমার বোনের কাছ থেকে স্ট্যাম্প সাক্ষর করে ৩ লক্ষ টাকা নেয়ে। টাকা চাইতে গেলে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। অসুস্থ হলে চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা দেই। আরিফ মোল্লা এলাকায় চুরি,মাদকসহ বিভিন্ন কু-কর্মের সাথে জড়িত রয়েছে। এমনকি আমার শশুর ফিরোজ মোল্লা, দেবর এনামুল মোল্লাও আমাকে হত্যার হুমকি দেয়।অভিযুক্ত আরিফ মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ওই মাদকাসক্ত ও যৌতুকলোভী স্বামীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নির্যাতিতা অসহায় নারী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com